১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

মনিরুজ্জামান চৌধুরী টার্গেটকে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসাবে দেখতে চাই তৃণামূল নেতাকর্মীরা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান। বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক থেকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং তরুন সমাজের অহংকার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মনিরুজ্জামান চৌধুরী টার্গেটকে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক থেকে সাধারন সম্পাদক হিসাবে দেখতে চাই তৃণামূল নেতাকর্মীরা। বর্তমান তিনি দলের কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করছেন। মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট মধুখালী উপজেলার ১নং কামারখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামারখালী চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ির সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান চৌধুরী’র সুযোগ্য সন্তান।

ইউনিয়নের আওয়ামীলীগ নেতারা বলেন টার্গেট চৌধুরী তার রাজনৈতিক দুরদর্শীতা ও নিজের সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে স¤প্রতি ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই আওয়ামীলীগ ও তার সহযোগী সকল সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে চরম শক্তিশালী করে যাচ্ছেন। তার রাজনৈতিক কর্মদক্ষতা এবং দলীয় নেতা-কর্মীদের জন্য ত্যাগের কারণে তৃণামূল এর নেতাকর্মীরা স¤প্রতি ব্যাপক ভাবে দাবি তুলেছেন তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক করার জন্য। ইতিমধ্যে তিনি ইউনিয়নের সুনাম অর্জন করেছেন। টার্গেট চৌধুরী ছাত্রজীবনে ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করে বর্তমান আওয়ামীলীগের রাজনীতি করেই জনসেবার সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি অত্যান্ত সততা ও দক্ষতার সাথে দলীয় ও সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ব্যাপারে মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে এবং বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাধারন কর্মী হয়ে আমি বিগত দিনে আমি কখনোই দলীয় সিদ্ধান্তে বাহিরে যাওয়ার দু:সাহস দেখাইনি এবং যত দিন বেঁচে থাকবো ততদিন দলের শৃঙ্খলা শতভাগ মেনে চলবো।

তবে রাজনীতিতে সবার একটা স্বপ্ন থাকে উপরে উঠার। আমি এলাকার সর্বস্তরের নেতা-কর্মীদের অনুমতি ও সমর্থন সাপেক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদের জন্য প্রার্থী হব ইনশা-আল্লাহ। তিনি আরো বলেন, আমি সাধারন সম্পাদক হতে ফরিদপুর -১ আসনের মাননীয সাবেক সংসদ সদস্য ও বর্তমান উন্নয়নের রূপকার কর্মবীর এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান সাবেক এম পি মহোদয়ে সহানুভুতি কামনা করছি। সেই সাথে আমি মধুখালী উপজেলা আওয়ামীলীগের উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু ও যুগ্ন সাধারন সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম মিয়া, মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শাহিদুল ইসলাম জাহিদ সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দের সদয় সহানুভুতিও কামনা করছি। তবে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে তারা আমাকে অবশ্যই ইউনিয়ন আওয়াামী লীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পাালনের সুযোগ দিবেন বলে আমি শতভাগ আশাবাদি।