১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মহানবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ) কে কটুক্তি করায় মধুখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
মহানবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ)কে কটুক্তি করায় শুক্রবার বাদ জুম্মা, কটুক্তিকারী ভারতের বিজেপি নেত্রি নুপুর শর্মা ও নবিন কুমার জিন্দাল ফাসির দাবিতে, মধুখালী উপজেলা সহ আড়পাড়া কামারখালী এম.ইউ. এন . ফাজিল (বিএ) মাদ্রাসা থেকে কামারখালী বাজার প্রদক্ষিন করে মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে মধুখালী উপজেলার সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান বিভিন্ন এলাকায় শরীক হন এবং প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। পরিশেষে সভায় নুপুর শর্মা ও নবিন জিন্দালের ফাঁসী ও ভারতীয় পন্য বর্জন করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।