১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

মাটির রাস্তাটি জন-দুর্ভোগে পরিণত

মাটির রাস্তাটি জন-দুর্ভোগে পরিণত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বালুচরপাড়া মাটির রাস্তাটি বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে জনদূর্ভোগে পরিণত হয়েছে। রাস্তাটি মধ্য আড়পাড়া থেকে বালু চরপাড়া পর্যন্ত এক থেকে দেড় কিলোমিটার পৌছেছে। এই রাস্তার অর্ধেক ইটের আর বাকী অর্ধেক কাদা যুক্ত রাস্তা হয়ে আছে যা চলাচলে চরম জনদূর্ভোগ। তাছাড়া এই রাস্তা দিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বড় বড় ফসলী মাঠ এবং বিলের ফসল আড়পাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ আনা-নেয়া করে। বর্তমানে বৃষ্টির কারনে রাস্তাটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বালুচরপাড়ার মোঃ আবু শেখ এর ছেলে মোঃ রাকিবুল ইসলাম রাকিব দুঃখ প্রকাশ করে বলেন- ঢাকায় থাকি বিভিন্ন সময় বাড়িতে আসি, কিন্তু বর্তমানে আমাদের রাস্তাটির অবস্থা এতই খারাপ যা অত্যান্ত দুঃখজনক। তিনি ফরিদপুর জেলা প্রশাসক ও মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ও এলাকার সচেতন নাগরিকের উপর দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য রাস্তাটি মধ্য আড়পাড়া গ্রামের দোয়ালের পোল এর আগে থেকে বালুচরপাড়া শেষ সীমানা পর্যন্ত সংস্কার হলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে ভুক্তভোগী এলাকাবাসী মনে করেন।