মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র জন্ম দিন পালনের দিনে মধুখালীতে ১০০০০ টিকা প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী থানা আনসার-ভিডিপি অফিসার নিরব বিশ্বাস এবং অন্যান্য উপজেলার সকল অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে মঙ্গলবার ২৮ তারিখ-২০২১ ইং সারাদেশের ন্যায় মধুখালী উপজেলায় ১০ হাজার লোককে ১১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা ১ম ডোজ প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম মিয়া জানান,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গলবার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে ৭৫ লক্ষ লোককে টিকা কার্যক্রমের আওতায় আনার অংশ হিসেবে আমরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, সকল কর্মকর্তা -কর্মচারী , শিক্ষক-মন্ডলী সহ আরো অনেকে মিলিত ভাবে মধুখালীতে ১১টি কেন্দ্রের মাধ্যমে ১০হাজার লোককে রেজিষ্টেশন এর আওতায় এনে সুষ্ট ও সুন্দর পরিবেশে টিকা প্রদান করা হয়। আবার আগামী ১মাস পর এদের ২য় ডোজ টিকা প্রদান করা হবে। সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মী, ইউনিয়নের নেকাকর্মী, ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউ.পি. সদস্য গ্রামপুলিশ, আনসার-ভিডিপি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
