১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
বাগাট

মিটাইন কমিউনিটি ক্লিনিকে নানাবিধ সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন কমিউনিটি ক্লিনিকে নানাবিধ সমস্যার কথা শুনা যায়। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায় ক্লিনিকে নলকুপ, ল্যাটিন নষ্ট, বিদ্যুৎ নেই, ছাদ দিয়ে পানি পড়ে ক্লিনিক রিপিয়ারিং অতি জরুরী । এ ছাড়া ক্লিনিকে স্বাস্থ্য সহকারী নাই। এ ব্যপারে ক্লিনিকের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য আঃ রব মুন্সী বলেন ক্লিনিকের সমস্যার কথা কমিটি ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করা যায় অচিরেই এর সমাধান করা হবে।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন বলেন আমি সমস্যার কথা শুনেছি আশা করা যায় কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করা হবে। এ ছাড়া আমার তরফ থেকে যা কিছু করার দরকার সে ব্যবস্থা আমি করবো। তাই কর্তৃপক্ষের নিকট ভুক্তভোগীদের দাবী এই সমস্যাগুলো অচিরেই সমাধান করা হোক যাতে সিএইচসিপি ভালোভাবে রোগীদের সেবা যত্ন করতে পারে।