১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

মিটাইন গ্রামের ব্রীজের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী টু মিটাইন সড়কের লিয়াকত মাস্টারের বাড়ীর সামনের বেহাল ব্রীজটি এখন মানুষ মারার মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন পার হয়ে গেলেও সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা। বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল সম্পুর্ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জানা যায়, প্রতিদিনই শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছে। ঝুঁকিপূর্ণ ব্রীজটি দিয়ে ভারী যানবাহন, প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করা বিপদজনক হয়ে পড়েছে যানবাহনের পাশাপাশি পথচারিদেরও থাকতে হয় সবসময় আতংকের মধ্যে। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায়, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কৃষিকাজ সহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তারা দিনে ও গভীর রাতে যে

কোন সময় ভারী যান বাহন চললে এই ব্রীজ যে কোন মূহুর্তে ধসে যেতে পারে। ব্রীজটি বর্তমান ঝুকিঁর মধ্যে আছে। এ বিষয়ে ২নং বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান খাঁন জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বরাদ্দ পেলে ব্রীজটি পূণঃ নির্মান করা হবে। স্থানীয় মানুষের স্থানীয় সরকার ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নিকট প্রাণের দাবী, নিরাপদ সড়কের স্বার্থে অতিদ্রæত ব্রীজটি পুর্ণনির্মাণ করা হোক। তা না হলে কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের প্রাণ।