মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বর্ধিত সভা ও ফরম সংগ্রহ

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ২৭ জুলাই মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামানে রেখে মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী প্রার্থী বাচাই করার লক্ষে বৃহস্পতিবার এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের সদস্য, সম্পাদক মন্ডলী নিয়ে এক মতামত সভা অনুষ্টিত হয়। সভা শেষে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিনজন প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ হাসান আলী খাঁন, মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাসেম মৃধা, যুগ্নঃ সাধারন সম্পাদক মোঃ তারেক শেখ। উক্ত সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ রেজাউল হগ বকু, যুগ্নঃ সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আলিউজ্জামান খোকন, মোঃ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক এম .এম. বাবুল আক্তার সহ উপজেলা সদস্য, ইউনিয়ন সম্পাদক, সদস্য এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ। উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোৎ শহিদুল ইসলাম বলেন,
আগামী ২৭শে জুলাই ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক,সহ-প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম তুহিন সহ উপজেলা থেকে মির্জা কলিমুজ্জামান, হুমায়ন, রইচ, নান্নু, সৈয়দ ডনি সহ ছাত্রলীগের রবিন এবং উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।