১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

ময়লা-আবর্জনার স্তুপে রোগ-ব্যাধি বিস্তার ও দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ

কামারখালী প্রতিনিধিঃ
দেশে করোনা ভাইরাসে পাশাপাশি ডেঙ্গু ও চিকন-গুনিয়ার প্রভাব বিস্তার করছে। এর প্রভাব বিস্তারের প্রধান কারন ময়লা-আবর্জনা স্তুপ ও প্লাষ্টিক পাত্রে পানি জমে সৃস্টি হয় ডেঙ্গু মশা। আর এই মশার কামড়ে শুরু হয় ডেঙ্গু জ্বর ও চিকন-গুনিয়া মহামারী ব্যাধি যা মৃত্যুর দিকে ঢলে পড়ে। এমন একটি পরিস্থিতির স্বীকার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের এলাকাবাসী। এই গ্রামের টুকাই মোঃ আতিয়ার রহমান মোল্যার অত্যাচরে এলাকাবাসী অতিষ্ঠ। দেখা যায় টুকাই সারাদিন-রাত পথে-ঘাটে ফেলানো মালামাল খুটে এনে বাড়ীতে জমা রাখে। জমাতে জমাতে পাহাড় করে রেখেছে। বৃস্টির দিনে পচে-গলে, পানি জমে মশা-মাছি, সাপ-বিচ্চুর অত্যাচার ও দুর্গন্ধের রোগ-ব্যাধিতে এলাকাবাসী নাজেহাল। আরো জানা যায় এলাকার মানুষ রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং শিশুরা রোগে মারা যাচ্ছে। টুকাই কারো কথা শোনে না। কারো শাসন মানে না। কখন ময়লা আবর্জনা রাখে তা কেহ বলতে পারে না । আবার কিছু বলতে গেলে গালি গালাজ করে। এমনকি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং এলাকাবাসীর কারো কথা রাখে না । একের পর এক অত্যাচার করে যাচ্ছে। বর্তমান বাড়ীতে থাকে না আর বলে আমার বাড়ীতে আমি ময়লা-আবর্জনা জমা করবো তাতে তোমাদের কি আসে যায়। তবে তার উত্তর আড়পাড়া খালের সাথে নতুন বাড়ীতেও একই অবস্থা। এই মর্মে তাকে আইনের আওতায় এনে জেল-জরিমানা করে ময়লা -আবর্জনার স্তুপ অপসরন করার ব্যবস্থা করন ও এলাকায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নিকট এলাকাবাসীগন জোরালো দাবী জানান।