যথাযথ মর্যাদায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর নেতৃত্বে কামারখালী পিয়াজ গলি সভাপতির নিজ অফিস কার্যালয়ে সোমবার ১৫ই আগষ্ঠ পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। সোমবার (১৫ আগস্ট) সকালে সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস এর অফিস কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক র্যালির আয়োজন করেন।
পরে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু প্রকৃতিতে মাল্যদান দান করেন সভাপতি, সাধারন সম্পাদক সহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এম.এম.বাবুল আক্তার সহ আরো অনেকে এবং কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, বিশিষ্ট সমাজসেবক ও সততার সহিত ব্যবসায়ী গোলাাম রসুল সহ আড়পাড়া-কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ। এই জাতীয় শোক দিবসে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর নেতৃত্বে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ২৫০০(দুই হাজার) লোকের সমাগম হয় এবং সকলকে আপ্যায়ন করা হয় ও সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে অনুষ্টান শেষ করা হয়। পাশাপাশি মধুখালী উপজেলার সকল ইউনিয়নের সকল প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেন।