১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
খেলাধুলা

রংধনু স্পোটিং ক্লাব বনাম মধুমতি ক্রীড়া চক্রের ফাইনাল ফুটবল খেলা অনুষ্টিত -২১

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাবের উদ্যোগে মোঃ আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে মঙ্গলবার বিকালে সালামতপুর খেওয়াঘাটের ফুটবল মাঠে কোমরপুর গ্রামের রংধনু স্পোটিং ক্লাব বনাম মধুমতি ক্রীড়া চক্রের ফাইনাল ফুটবল খেলা-২১ অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান , সাবেক ইউ.পি. সদস্য মোঃ আক্কাচ আলী মৃধা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিয়ার রহমান শেখ, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আলী আজম মোল্যা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ মোঃ সাহেব আলী, মাহফুজুর রহমান, মোঃ সেলিম বিশ্বাস, গোবিন্দ্র সাহা, সবুজ মিয়া, দেলোয়ার হোসেন , লিটন, জিয়াউর রহমান, টুকু এবং নারী -পুরুষ সহ আরো অনেকে। খেলায় রেফরির দায়িত্বে ছিলেন মোঃ টুটুল হোসেন বিশ্বাস। ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন ইয়াং এ্যাকটিভ ক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক।

সাবির্ক সহোযোগীতায় ছিলেন সেক্রেটারী ওমর আলী সহ কোমরপুর ও সালামতপুর গ্রামের যুব সমাজ বৃন্দ । খেলা হাড্ডাহাড্ডি লড়াই এর পর ট্রাইব্রেকারের মাধ্যমে রংধনুকে হারিয়ে মধুমতি ক্রীড়া চক্র বিজয় লাভ করে। খেলাটি সুষ্ট ও সুন্দর এবং মনোরম পরিবেশে লোকজনের আনন্দ উল্লাসের মাধ্যমে ব্র্যান্ড বাজিয়ে খেলাটি অনুষ্টিত হয়। সকলেই সুন্দরভাবে খেলাটি উপভোগ করেন। কোন প্রকার বিশৃংখলার সৃস্টি হয় নাই। পরে বিজয়ী ও রানার্স আপ এবং ভালো খেলোয়ারদের মধ্যে বিভিন্ন অতিথিদের মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরন করে খেলা শেষ করা হয়।