১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

রাজধরপুর কমিউনিটি ক্লিনিকে ছাঁদ দিয়ে পানি পড়ে

মধুখালী প্রতিনিধিঃ


জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর কমিউনিটি ক্লিনিকের ছাঁদ দিয়ে পানি পড়ে। এ ছাড়া টিউবয়েলস নস্ট এবং মাঠ নিচু পানি জমে গর্ত পরিনত হয়েছে। এ বিষয়ে একজন রোগী বলেন আমরা ক্লিনিকে এসে পানি খেতে পাড়ি না। এ ব্যপারে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোছাঃ ফরিদা পারভীন বলেন আমার এই ক্লিনিক এর ছাঁদ দিয়ে পানি পড়ে অফিসের খাতা ও কাগজপত্র রাখার কোন সু ব্যবস্থা

নাই আর মাঠ নিচু মাঠে পানি জমে ও টিউবয়েলস নস্ট। বৃস্টি এলে ছাদের পানি পড়ে প্রয়োজনীয় কাগজপত্র ভিজে ক্ষতি হয়ে যাবে। এ প্রসঙ্গে ক্লিনিকের সভাপতি ও ইউ.পি. সদস্য মোঃ আঃ রঊফ মোল্যা বলেন এর আগে ক্লিনিকে কাজ হয়েছে তবে বৃস্টির দিনে পানি পড়ে কিনা আমার জানা নাই। তাছাড়া বৃস্টির দিনে যাইনি তাই আমার জানা নাই। এলাকা বাসী ও রোগীদের দাবী অচিরেই ক্লিনিকের সমস্যাগুলো সমাধান করা অতিব জরুরী।