রাজনীতিবিদ ও জন-দরদী সালমান মোল্যার কামারখালী ইউনিয়নে অবদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গন্ধখালী গ্রামের মরহুম সুজুরুদ্দিন মোল্যার ছেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সৈনিক ও সকলের পরিচিত প্রিয় মানুষ মোঃ সালমান মোল্যা। তিনি একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান। আরো জানা যায় তিনি জমিদার মোল্যা পরিবারের সন্তান। তাই তিনি বর্তমান ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মোঃ আঃ রহমান এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এর কঠিন ভক্ত। তিনি এই আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন দানশীল নেতার কাছ থেকে অনুদান এনে কামারখালী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে দান ও অনেক অসহায় মানুষের উপকার করেছেন। দানগুলো হলোঃ ফুলবাড়ী মাদ্রাসায় ১টি মটর, গন্ধখালী মসজিদ- এ নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, ফুলবাড়ী দিঘিরপাড় মসজিদে নগদ ৫০০০ (পাঁচ হাজার) টাকা, বয়স্ক ভাতা -৪টি, বিধবা ভাতা -৩টি, ভিজিডি-৪টি, টিউবয়েলস-২টি , মাতৃত্বকালীন ভাতা ২ টি, ছেলেদের খেলার ফুটবল ২টি, গন্ধখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে-১০০ পিস খাতা, দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০০পিস খাতা, দয়ারামপুর এতিম খানায় ১ বস্তা চাউল ও মাদ্রাসায় ১০টি পাগড়ী, গন্ধখালী ওয়াজ মাহফিল- ১ বস্তা চাউল। তাই তিনি সকলের নিকট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মোঃ আঃ রহমান এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এর জন্য দোয়া কামনা করেন পরবর্তীতে আরো অনুদানের তথ্য জানানো হবে।