২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীরমুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সরকার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রাম নিবাসী প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সরকার (৮২) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৯ঘটিকায় ইহলোক এর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা সাড়ে দশটায় জাননগর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নদীর পাড়ের নিজ জমিতে তাঁর অন্তোষ্টক্রীয়া সম্পন্ন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান সহ একদল চৌকস পুলিশ, কাজী সিরাজুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিন্দ্র নাথ সহ বীরমুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।