রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীরমুক্তিযোদ্ধা হাজি আব্দুর রহমান মোল্যা

মধুখালী প্রতিনিধি :
মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাংগা গ্রাম নিবাসী মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহমান মোল্যা (৭০) মঙ্গলবার দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাদ জোহর আমডাঙ্গা কাজি সিরাজুল ইসলাম বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে আমডাঙ্গা গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা ও মধুখালী থানার এস. আই . মোঃ আলমগীর হোসেন মোল্যা সহ একদল পুলিশ বাহিনীর সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশীদ আলম ভ’ইয়া,কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বীরমুক্তিযোদ্ধাগনবৃন্দ।