১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

রাস্তার একি বেহালদশা

রাস্তার একি বেহালদশা

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রঊফ এর জন্মস্থান ইউনিয়ন। সে হিসেবে এই ইউনিয়নে তেমন কোন উন্নয়ন নাই। কামারখালী ইউনিয়ন ঘুরে দেখা যায় নদীভাঙ্গন ও রাস্তা ঘাট কাচা আর কাচা। যা বৃস্টির দিনে মানুষের রাস্তা দিয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এই ইউনিয়ন খাতা কলমে ১নং ইউনিয়ন। কিন্তুু উন্নয়নে ১নং না। এই ইউনিয়ন ছোটবড় প্রায় ৩২টি গ্রাম নিয়ে গঠিত। শুধুমাত্র কামারখালী বাজার প্রধান সড়কের সাথে হওয়ায় মনে হয় কামারখালী ইউনিয়ন উন্নয়নের জোয়ার বইছে। বাস্তবে না । একটু গ্রামের ভিতরে গেলে রাস্তাঘাট শুধু অনুন্নত আর অনুন্নত। এই ইউনিয়ন রাস্তাঘাটে অনুন্নত। এই হিসেবে কামারখালী কলেজপাড়া ও মাঠপাড়ার রাস্তার কি অবস্থা। এই রাস্তা ছাড়া এই এলাকার মানুষের বাড়ী থেকে বের হওয়ার ও কৃষিকাজে যাওয়ার তেমন কোন ব্যবস্থা নাই। শুধু কাদা আর কাদা। এই এলাকার মানুষের প্রধানসড়ক ও মছলন্দপুর মাঠে যাওয়ার এটাই প্রধান পথ। এই এলাকার ভুক্তভোগীরা বলেন আমাদের এলাকার প্রতি বর্তমান মেম্বার ও চেয়ারম্যান তেমন কোন খেয়াল ও নজর রাখে না। আমরা রাস্তার এই দশায় খুব বিপদে আছি। এ ব্যপারে এই ওয়ার্ডে ইউ. পি. সদস্য মোঃ ইলিয়াস শেখ এর নিকট রাস্তার সমস্যার কথা জানতে চাইলে তিনি বলেন ইউনিয়ন পরিষদে তেমন কোন ব্যবস্থা নাই। তাই এই এলাকার মানুষের উপজেলা চেয়ারম্যান এর সরেজমিনে এসে দেখে রাস্তার সমস্যাটা সমাধান করার জোর দাবী জানান।