১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

রাস্তার বেহাল দশায় জনজীবন জরাজীর্ন

খালের পাড়ের রাস্তার চিত্র

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে আড়পাড়া ইউনিয়ন ১০তম ইউনিয়ন। এই ইউনিয়নের সরকারী কোন ভবন নাই। ইউনিয়নে প্রধান সড়ক ছাড়া তেমন কোন পাকা সড়ক নাই। বেশীর ভাগ রাস্তা কাচা। কাচা সড়কে চলাচলের তেমন সমস্যা না হলেও উত্তর আড়পাড়া চারখালের দুই পাশের রাস্তা ও ওবায়দুলের বাড়ী হইতে ডাবলুর বাড়ীর সামনের রাস্তা দিয়ে মসজিদে যাওয়ার রাস্তায় চলাচলে জনজীবন জরাজীর্ন হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে মানুষের চলাচলসহ মাঠ থেকে ফসল আনতে ভীষন কস্ট হচ্ছে। এই ব্যপারে এই এলাকার ভুক্তভোগীরা বলেন আমাদের কস্টের সীমা নাই। আমাদের দুঃখ কস্ট বোঝার কেহ নাই। কস্টই আমাদের জীবন।

মাঠ ও মসজিদে যাওয়ার সড়কের বেহাল দশা

বৃস্টির দিনে বৃস্টি হলে রাস্তার এই সমস্যা ও আমাদের কস্টের শেষ নাই। রাস্তা চলাচল করা অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তার সাথে সংগ্রাম করে আমাদের বাঁচতে হচ্ছে। তাই এই এলাকার মানুষের স্থানীয় সরকারের নিকট দাবী সরেজমিনে এসে দেখে অচিরেই রাস্তা কার্পেটিং না হলেও ইটের রাস্তা করা হোক যাতে তারা মাঠ থেকে কৃষি উৎপাদিত বাড়ীতে আনা সহ ভালোভাবে চলাফেরা করা ও সুখে শান্তিতে বসবাস করতে পারে।