১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

রাস্তা ও ব্রীজের বেহাল দশা, কৃষিকাজে ও চলাচলের ভোগান্তিতে হাজারও মানুষ

কামারখালী প্রতিনিধিঃ  যাদের অবদানে আজ বাংলাদেশ উন্নত দেশ হতে চলেছে তার মধ্যে কৃষক ও কৃষকের কৃষিকাজ অন্যতম। উন্নত কৃষি প্রযুক্তিতে কৃষিকাজ করার জন্য কৃষি যন্ত্রপাতি ও উন্নত পাকা রাস্তা  ও কৃষি জমি দরকার। সেই হিসেবে  জমি আছে  কিন্তু তেমন রাস্তা নাই। তাই ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া সুইস গেট হতে ফুলেরশ^রী নদী ভায়া রুপা-তলা সুইস গেট পর্যন্ত প্রায় ৪ কিঃ মিঃ কাচা রাস্তা। এই রাস্তা কৃষিকাজের জন্য প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে ডুমাইন ইউনিয়ন সহ আরো কয়েকটি ইউনিয়নের হাজারও মানুষের কৃষিকাজ ও উৎপাদিত ফসল আনার প্রধান রাস্তা। ফলে বৃষ্টির দিনে এই রাস্তা পানি জমে কাদা হয়ে যায় তখন মানুষের ভোগান্তির শেষ থাকে না  এবং ফসল আনতে কস্টের শেষ থাকে না।

আবার  মাঝে মল্লিক পাড়ার সংযোগের ব্রীজের বেহাল দশা। সবকিছু মিলে এই এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের ভোগান্তির শেষ নাই। এ ব্যপারে এই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ আজিজুর রহমান বলেন আমাদের এই রাস্তা কৃষিকাজের ও ফসল আনা নেওয়া করার প্রধান রাস্তা। বৃস্টির দিনে ফসল আনতে কৃষকের চোখে কান্না ও কস্টের শেষ নাই। মাথায় করে আনতে হয়। কোন যানবাহনে আনা যায় না। তাই সকলের দুঃখের কথা চিন্তা করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের নিকট ইউনিয়ন বাসীর দাবী অচিরেই এই কাচা কাদাযুক্ত রাস্তা পাকা করন ও ব্রীজ নতুন করে মেরামত করা হোক।