রাস্তা তো নয়, যেন ধান রোপণের মাঠ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিন চর বাগাট গ্রামের একটি কাচা রাস্তা আজও ইটের হয়নি। এর ফলে একটু বৃষ্টি হলে কাদা আর কাদা হয়, চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। রাস্তাটি দেখলে মনে হবে ধান রোপণের মাঠ। এতে দুর্ভোগে রয়েছে গ্রামের হাজারও মানুষ। শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিন চর বাগাট রাজ্জাকের বাড়ীর তে রাস্তার মোড় থেকে গোয়াইল পাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও এই রাস্তাটি সংস্কার হচ্ছে না। এক সপ্তাহের ভারি বর্ষণে রাস্তায় পানি জমে কাদায় পরিণত হয়েছে। বর্ষাকালে কাদায় ভরে রয়েছে রাস্তাটি। রাস্তাটি সংস্কার করার জন্য এলাকার সংশ্লিষ্ট ইউপি সদস্য ও চেয়ারম্যান এর নিকট এলাকার সচেতন নাগরিকের দাবী রাস্তাটি যেন দ্রæত সংস্কার করে আমাদের চলাচল ব্যবস্থা করে দেয়।’