১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

লকডাউন পালনে কামারখালী বাজারে চেয়ারম্যান ও ইউ.পি সদস্য, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশগনের কঠোর ভূমিকা।

লকডাউন পালনে কামারখালী বাজারে চেয়ারম্যান ও ইউ.পি সদস্য, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশগনের কঠোর ভূমিকা।

কামারখালী প্রতিনিধিঃ দেশে করোনা ভাইরাস প্রতিরোধে জন প্রতিনিধিগন, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশগন, লক ডাউন পালনে কঠোর ও কঠিন ‍ভূমিকা পালন করে আসছে। তারই লক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার ব্যবসায়ীগনের লক ডাউন পালনে সরকারী নিয়ম অনুযায়ী কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), সাবেক প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মধুখালী থানা পুলিশ এস.আই. মোঃ মনির হোসেন ও এস.আই. মোঃ রানা সহ পুলিশফোর্স, গ্রাম পুলিশ, মধুখালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা সহ কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী অগ্রনী ভূমিকা রাখছে। তাই রবিবার কামারখালী বাজার ঘুরে দেখা যায় লক ডাউন পালনে ব্যবসায়ীগন বদ্ধ পরিকর।