১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

লক ডাউন চলাকালীন কামারখালী বাজার পরিদর্শন

লক ডাউন চলাকালীন কামারখালী বাজার পরিদর্শন

কামারখালী প্রতিনিধিঃ সারা দেশের লকডাউন চলাকালীন সময়ে বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা ঐতিহ্যবাহী কামারখালী বাজার ও ইউনিয়নে লক ডাউন চলাকালীন সময়ে বাজারের  পরিস্থিতি পরিদর্শন করেন  কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। সঙ্গে ছিলেন মধুখালী থানার এস.আই. মোঃ আঃ হাকিম,

কামারখালী ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ হাবিবুর রহমান, সাবেক প্যালেন ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, বাজার ব্যবসায়ীবৃন্দ, গ্রামপুলিশ এবং স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ প্রমুখ। সবশেষে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) আইন শৃংখলা বাহিনীর নিকট বলেন আমার বাজারের ব্যবসায়ীগন এবং ইউনিয়নের জনগন করোনা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট সজাগ ও পালনে বদ্ধ পরিকর।