১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

লাশ দাহনে রোদ ও বৃষ্টির দিনে শশ্মানে দাড়াবার ঘর নাই

লাশ দাহনে রোদ ও বৃষ্টির দিনে শশ্মানে দাড়াবার ঘর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে মধুমতি নদীর ধারে উত্তর পাশে তারাপুর গ্রামে কালীগঙ্গা কালীতলা একটি শশ্মান আছে। এই শশ্মানে তারাপুর গ্রাম সহ নওপাড়া ইউনিয়নের মৃত হিন্দু অধিবাসীদের দাহ করা হয়। এই এলাকার হিন্দু অধিবাসীদের দাবী শশ্মানে জমি আছে, মন্দির আছে। কিন্তু ঘর তোলার সামর্থ নাই। তাছাড়া কখন কোন সময় মানুষ শেষ মারা যায় তার কোন হিসাব নিকাশ নাই। তাই অনেকের দাবী এই শশ্মান যেহেতু রাস্তার ধারে সেই হিসেবে বাউন্ডারী ও রোদ বৃস্টির দিনে দাহ কাজের সময় মানুষের দাড়াবার কোন ব্যবস্থা নাই। হিন্দু সম্প্রদায়ের জন্য একটি ঘর বিশেষ প্রয়োজন বলে তারাপুর হিন্দু সমাজ মনে করেন। তাছাড়া এই খানে কালীপূজা, শিবপূজা, দূর্গাপূজা হয়। তাই নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল হাসান (টিপু) সহ সচেতন হিন্দু নাগরিক এবং উপজেলা প্রশাসনের নিকট সরকারী বরাদ্ধ দিয়ে ও হিন্দু ব্যক্তিবর্গের সাহায্যের মাধ্যমে শশ্মানে একটি ঘরের ব্যবস্থা করার আশু হস্তক্ষেপ তারাপুর হিন্দুবাসী দাবী জানান।