১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

শান্তির লক্ষে, পঞ্চপল্লী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রাম শান্তির জন্য গ্রামে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ যে কোন ফৌজদারি অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই মে-২৪ ) বিকেলে মধুখালী থানার আয়োজনে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের পঞ্চপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী থানার অফিসার ইনচার্জ ওসি মিরাজ হোসেন। পঞ্চপল্লী গ্রামের পরিতোষ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ডুমাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান মোল্যা, ডুমাইন ইউনিয়ন পরিষদের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউ,পি, সদস্য অসীমা মন্ডল, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, সমাধিনগর আর্য্য বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের

প্রধান শিক্ষক নারোদ বাছাড়, কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক বাবু নিতীশ কুমার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন। সমাজে ও গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে যে কোন তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানিয়ে মধুখালী থানার ওসি মিরাজ হোসেন বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। তিনি আরও বলেন এই গ্রামের দুই জন নির্মান শ্রমিকের হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের ধরার জন্য আপনাদের সহযোগীতা দরকার আর যারা দোষী না তাদের ঘরে ফিরে আসার জন্য আহবান জানান এবং আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠান। এ সময় মধুখালী থানা ডুমাইন বিট পুলিশের অফিসার এস.আই. শামীম উদ্দীন সহ এস .আই . প্রবীর কুমার সরকার, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।