১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
খেলাধুলা

শেখ কামালের জন্মদিন উপলক্ষে আড়পাড়াতে প্রীতি ফুটবল ম্যাচ

মধুখালী প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই আগস্ট) বিকেলে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু ও যুব সমাজের আয়োজনে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা। খেলাটির প্রযোজক, পরিচালক ও সহযোগীতায় এবং রেফরির দায়িত্বে ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু।


প্রীতি ম্যাচে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ফুটবল একাদশ বনাম সালথা উপজেলার সালথা ফুটবল দল মোকাবিলা করে। খেলায় সালথা ফুটবল একাদশ ৭-০ গোলের ব্যবধানে আড়পাড়া ফুটবল একাদশ দলকে পরাজিত করে।
এ সময় সালথা উপজেলার বিশিষ্ট সমাজসেবক মোস্তাক হোসেন , আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক ও ক্রীড়াবিদ রেজাউল হক টুকু, আকরাম হোসেন, আমানত হোসেন সহ আড়পাড়া ইউনিয়ন ও সালথা উপজেলা সহ মধুখালী উপজেলার হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থী খেলাটি সুন্দরভাবে উপভোগ করেন।