৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

সংবর্ধনা অনুষ্ঠান, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র স্কুলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুজন কুমার বিশ্বাস এর সঞ্চালনায় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সম্মাননা লাভ করায় তাকে সংবর্ধনা দেওয়ার জন্য রবিবার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ মনিরুজ্জামান, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক রীতা রানী দাস। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোল্লা মোঃ হাফিজুর রহমান। পরে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, রেজভী জামান এর সহধর্মিনী এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা জামান, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী ইংরেজী শিক্ষক এস কে আবুল হাশেম, চলমান সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস,

সিনিয়র ইংরেজী শিক্ষক মোঃ সাদেকুর রহমান, ইংরেজী শিক্ষক নিমাই বিশ্বাস প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চলমান এ্যাডহক কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান, আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রঊফ মোল্যা, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা সোনা, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ খুরশিদ আলম খোকন, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ প্রমুখ। সবশেষে সংবর্ধনা অনুষ্টানে তিনি বলেন আমি কিভাবে শ্রেষ্ঠ হলাম সেই সম্পর্কে গুরুত্বপূর্ন বক্তব্য দেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান। পরিশেষে তার বক্তব্য শুনে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি সহ কমিটি বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী সহ আরো অনেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।