সফল ও জনপ্রিয় এবং জনদরদী চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অধীন ১১টি ইউনিয়ন পরিষদ। এর মধ্যে ১ নং কামারখালী ইউনিয়ন পরিষদ একটি অন্যতম। আর এই কামারখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। ৩১টি গ্রামের সমন্বয়ে গঠিত কামারখালী ইউনিয়ন পরিষদ। বর্তমান ইউনিয়নটিতে বসবাসকৃত লোকসংখ্যা প্রায় ২৫ হাজার এবং ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার যা ৯টি ওয়ার্ডে কর্তব্যরত ইউ.পি. মেম্বারদের নিয়ে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু এলাকার জনসমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হন। বিপুল জনসমর্থনে প্রথমবারে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত, যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ ও গণমানুষের নেতা মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু । মধুখালী উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে যার নাম উঠে এসেছে তিনি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস। যুব সমাজের কাছে তিনি আশার আলো সহ সকলের কাছে সফল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত, যার পরিপ্রেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্টুভাবে ইউনিয়ন এলাকার উন্নয়ন তথা সরকার ঘোষিত প্রতিটি প্রকল্পের কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম।
যার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি এই ইউনিয়নে ১৫ বছর (তিন ধাপে) সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাতা আলেয়া বেগম এ বছর (২০২১) ফরিদপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন এবং জেলা প্রশাসক অতুল সরকার এর নিকট থেকে ক্রেষ্ট ও সনদ গ্রহন করেন । তারই ধারাবাহিকতায় ইউনিয়নে জনসমর্থন আসে মোঃ জাহিদুর রহমান বিশ্বাসের উপর। চেয়ারম্যান শুধু নিজ ইউনিয়ন এলাকায় নয়, উপজেলার সর্বসাধারনের কাছে দলমত নির্বিশেষে ব্যাপক গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি প্রতীয়মান। মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু জনসেবা প্রদানের লক্ষ্যে এলাকার ব্যাপক জনসমর্থনে আজ একজন সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে এলাকায় অধিষ্ঠিত। এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই চেয়ারম্যান। ইউনিয়নের সকল এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় ইউপি চেয়ারম্যানের সাথে, তিনি বলেন, আমাদের ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন, প্রায় ২৫ হাজার লোকের বাস ইউনিয়নটিতে। ইউনিয়নে নেই তেমন কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ। ষাট উর্ধ্ব বয়সের মোহাম্মাদ আলী মোল্যা বলেন, আমাদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু একজন ভালো মিশুক সদালাপী মানুষ, অনেক পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত। তিনি শুধু এলাকার চেয়ারম্যান-ই নন, তিনি একজন সমাজসেবক, দানশীল জনবান্ধবও বটে। এ ছাড়া তার সু-শিক্ষায় প্রতিষ্টিত বিভিন্ন দেশে প্রবাসী ও চাকুরীজীবি এবং বাংলাদেশে চাকুরীজীবি ভাইসকল বিগত করোনা কালীন সময়ে ইউনিয়নে বিভিন্ন ধবনের অসহায় লোকের খাদ্য সামগ্রী সহ আর্থিক সহযোগীতা করেছেন।
১ নং কামারখালী ইউনিয়ন পরিষদ এলাকায় বর্তমান শিক্ষার হার প্রায় ৭০% এবং প্রতি বছরইশিক্ষার হার আনুপাতিক হারে বাড়ছে। ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারন বললেন মোঃ পলাশ বিশ্বাস নামের এক বিশিষ্ট ব্যবসায়ী। ১০ জনের একটি গ্রাম পুলিশ কমিটি ও বিট পুলিশিং ব্যবস্থা রয়েছে ইউনিয়নটিতে, যারা সার্বক্ষনিক এলাকার আইন-শৃংখলা রক্ষায় এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিমাসে মাসিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার সার্বিক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়ে থাকে। বিশেষ করে অনলাইনে জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়। গুরুত্বপূর্ন মাসিক এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নিজেই। দলমত নির্বিশেষে সকলের কাছে জানা যায় ১ নং কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু সকলের কাছে বড়ই আস্থাভাজন। সফল ও জনবান্ধব এই চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বলেন, যতদিন ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবো, ততদিন ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে মানুষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ । বর্তমান সফল সরকারের সফল ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু । যার আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হবেন এই জনপ্রতিনিধি এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে ইউনিয়নবাসী মনে করেন।