১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

সাংবাদিকদের সাথে ইউ.এন.ও’র সৌজন্য সাক্ষাত

সাংবাদিকদের সাথে ইউ.এন.ও’র সৌজন্য সাক্ষাত

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত করেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার। শনিবার সকালে তার নিজ কার্যালয়ে সাক্ষাতকালে তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মধুখালী উপজেলার গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- মধুখালীতে আপনাদের সার্বিক সহযোগিতা পেয়েছি। মিডিয়ার মাধ্যমে তিনি উপজেলার সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বসু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুহাঃ মিজানুর রহমান সরদার, সাংবাদিক শাহ্ মোঃ ফারুক মোঃ শাহজাহান হেলাল, মোঃ মতিয়ার রহমান, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান পলাশ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রমজান আলী বিশ্বাস, গৌতম বিশ্বাস, সালেহীন সোয়াদ সাম্মী, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইমামুল হাসান রানা, বিপ্রজিৎ বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের বদলীর আদেশ হওয়ায় তিনি এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করেন। তিনি নরসিংদী জেলার এডিসি পদে যোগদান করবেন বলে সাংবাদিকদের জানান।