১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

সাধ আছে সাধ্য নাই কামারখালী আড়তে ও বাজারে ইলিশের দাম চড়া

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী আড়তে ও বাজারে ইলিশের দাম চড়ার অভিযোগ পাওয়া যায়। সংবাদ পেয়ে কামারখালী আড়ত ও বাজার ঘুরে মাছ ব্যবসায়ীদের সাথে আলাপ করলে বলেন আমাদের আড়ত থেকে বেশী দামে মাছ ক্রয় করে বাজারে বেশী দামে বিক্রি করতে হয় এর জন্য বাজারে দাম চড়া। এ ব্যপারে আড়তদারদের সাথে আলাপ করলে তারা বলেন আমাদের মোকামে ইলিশের দাম চড়া, বেশী দামে কিনতে হয় তাই আড়তে দাম চড়া। ক্রেতাদের সাথে আলাপ করলে তারা বলেন এবার ইলিশের দাম চড়া। আমাদের সাধ আছে সাধ্য নাই।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কোন মোকাম ও আড়ত থেকে ইলিশ মাছ নগদ কিনতে হয় না। আড়তদাররা কমিশনে মাছ বিক্রী করে আর ক্রেতারা বাজারের ক্রেতাদের নিকট বিক্রী করে আড়তদারদের টাকা দেয়। আবার বছর শেষে আড়তদারদের ফড়েরা অনেক টাকা কম দেয়। যার কারনে বেশী দামে কিনে বেশী দামে বিক্রী করতে হয় যার জন্য আড়ত ও বাজারে ইলিশের দাম চড়া । আবার আড়তদারদের মাধ্যমে আরও জানা যায় পথের খরচ বেশী তাই বেশী দামে ইলিশ বিক্রী করতে হয়। তাই এবার যেহেতু বাজারে ইলিশের দাম চড়া সেই হিসেবে বাজার মনিটরিং একান্ত প্রয়োজন যাতে বাজারে ইলিশের দাম মানুষের সাধ ও সাধ্যের মধ্যে থাকে।