১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

সাবেক ইউ.পি. সদস্য আবু বক্কার মোল্যা আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর দক্ষিনপাড়া গ্রামের মরহুম আমিন উদ্দিন মোল্যার বড় ছেলে কামারখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউ.পি. সদস্য আবু বক্কার মোল্যা শুক্রবার ভোর প্রায় ৪টার সময় তার গ্রামের বাড়ী থেকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৬০বছর । তিনি স্ত্রী, ৪ ছেলে, বেটারবউ , নাতী-নাতনী এবং অনেক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান। শুক্রবার জুম্মা নামাজ বাদ কামারখালী মছলন্দপুর গোরস্থানে পাশে জানাযা শেষে মছলন্দপুর দক্ষিন পাড়া গোরস্থানেই তার লাশ দাফন করা হয়। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।