২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

সালিশের মীমাংসা মেনে টাকা না দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের নামে থানায় অভিযোগ

মধুখালী প্রতিনিধিঃ
সালিশের মীমাংসা মেনে ক্ষতিগ্রস্ত পরিবারের টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মোহন শেখ এর বাড়ীর পোষা ভয়ংকর কুকুর একই গ্রামের শরিফ এর কোয়েল পাখির খামারে রাতের আধারে আক্রমন করে প্রায় ১০০০(এক হাজার) ডিম পাড়া কোয়েল পাখি মেরে ও খেয়ে ফেলে। এই সংবাদ এর সুবাদে শরিফ শেখ এর বাড়ীতে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা দুই পক্ষকে ডেকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একটি গ্রাম্য সালিশ হয় । সালিশে মীমাংসা হয় যেহেতু একই পাড়ায় বাড়ী আর ক্ষতি হয়ে গেছে সেই হিসেবে মোহন শেখ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫০০০ (পনের হাজার) টাকা দিবে এই মর্মে আপোষ হয়। অদ্যবদি টাকা আজ দেয় কাল দেয় এই ভাবে বলার পর টাকা দিবে না ও তাকে টাকার জন্য জীবনের হুমকি হয়ে দাড়িয়েছে মর্মে ভ‚ক্তভোগী পরিবারের নামে থানায় একটি অভিযোগ করেছে ।

ভ‚ক্তভোগী পরিবারের সাথে কথা বলে আরও জানা যায় তার প্রায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ) হাজার টাকার ক্ষতি হয়েছে। কারন তার বর্তমান সময়ে ১২০০ কোয়েল পাখির মধ্যে ৫৫০ডিম দেওয়া শুরু করেছিল। পর্যায়ক্রমে প্রায় ১১০০ কোয়েল পাখি ডিম দিতো তাতে তার মাসে সব মিলে খরচ-খচরা বাদে প্রায় মাসে ১৫০০০(পনের হাজার) টাকা রোজগার হতো। এই ক্ষতি করে আবার আমাদের নামে থানায় অভিযোগ করেছে। পরিশেষে ভুক্তভোগী পরিবারের মাধ্যমে জানা যায় তারা ন্যায় -বিচারের আশায় কোর্টে মামলা করবে ।