১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

সিভিডিপি সমিতিভূক্ত সমবায়ীদের জন্য মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষন কর্মসূচী

কামারখালী প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় আড়াই বছর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যক্রম বন্ধ থাকার পর আবার চালু হয়েছে তারই লক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে মধুখালী উপজেলার কামারখালী, আড়পাড়া, মেগচামী, ডুমাইন ইউনিয়নের সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে পূনরায় কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)’র সভাপতিত্বে ও মধুখালী উপজেলা বি আরডি বি জুনিয়ার অফিসার অমল কুমার সাহার সঞ্চালনায় কামারখালী মছলন্দপুর মোল্যা পাড়া সমিতির উদ্যোগে কামারখালী ইউনিয়ন পরিষদের হলরুমে শনিবার ১৪টি সমিতির সদস্যদের নিয়ে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষন কর্মসূচী অনুষ্টিত হয়। কর্মসূচীতে আলোচ্য বিষয় আমরা কোন এনজিও’র লোন নিবো না ,

নিজেদের সমিতির সঞ্চয় দিয়ে আমরা সমিতির সার্বিক উন্নয়ন করবো এবং নিজেদের জীবন উন্নয়ন করবো এই লক্ষে আলোচনা করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) মধুখালী উপজেলা বি আর ডি বি জুনিয়ার অফিসার অমল কুমার সাহা, হিসাব সহকারী মোঃ কামাল হোসেন, মেগচামী ইউনিয়নের পুরস্কার প্রাপ্ত সফল উদ্যোক্তা মোঃ গোলাম রসুল প্রমুখ। সবশেষে সভাপতি বলেন আগামী ৫ই জানুয়ারী-২২ আবারন ইউনিয়ন পরিষদ নির্বাচন এই লক্ষে ও সমিতির সকলের উদ্যোশে গুরুত্বপূর্ন কথা বলে ও আবার নির্বাচনে নৌকা প্রতিকে বিজয়ে আশা নিয়ে সবার নিকট দোয়া এবং কামারখালী ইউনিয়নে সবার নিকট ভোট চেয়ে ই- প্রশিক্ষন কর্মসূচী শেষ করেন।