১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

সুবিধা বঞ্চিত শিশু ছেলে মেয়েদের মাঝে ঈদ- সামগ্রী বিতরন

সুবিধা বঞ্চিত শিশু ছেলে মেয়েদের মাঝে ঈদ- সামগ্রী বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভূইয়া পরিবারের সন্তান মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া এর ছেলে কামারখালী পোদ্দার মার্কেট এর তিতাস ফ্যাশন হাউস এর মালিক এবং ডুমাইন ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ পিয়াস উদ্দিন ভূইয়া তার ব্যক্তিগত উদ্যোগে নিজে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশু ছেলেমেয়েদের পবিত্র ঈদুল আযহার আনন্দ ভোগ করার জন্য তাদের মাঝে শতাধিক জোড়া জুতা ও স্যান্ডেল তার তিতাস ফ্যাশন হাউস এর পক্ষ থেকে শনিবার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব। কামারখালী আইটি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার এবং “কামারখালী নিউজ” অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার সম্পাদক মোঃ জিল্লুর রহমান চৌধুরী (কাজল)। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন শামীম আরেফীন বাবুল, অভিজিৎ পোদ্দার বাপ্পা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।