১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

স্কুলের মালামাল চুরির দায়ে শর্ত সহ জরিমানা-পনের হাজার টাকা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলনা ও স্কুলের আনুষঙ্গিক মালামাল চুরির দায়ে শর্ত সহ তিনজনকে ১৫,০০০(পনের)হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায় ৩১শে জুলাই সন্ধ্যা রাতে তিন জন স্কুল ও মাদ্রাসা ছাত্র উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক স্কুলের মালামাল চুরির করে বস্তা ভর্তি নেওয়ার সময় স্কুলের এস.এম.সি সদস্য তোফাজ্জেল মন্ডল ফেলু ও গ্রামপুলিশ রবিউল ইসলাম এর নিকট হাতে নাতে ধরা পড়ে। এরা হলেন বোয়ালমারী উপজেলার কামারখালী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র আদনান, কামারখালী ভাড়াটিয়া থাকা মাদ্রাসার ছাত্র নাসিম এবং কামারখালী মছলন্দপুর গ্রামের কামারখালী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র শাহারিয়া । তারই আলোকে অপরাধী ও অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান, স্কুলের সভাপতি ও ম্যানেজিং কমিটি, বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ,ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী, ইউ.পি. সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে এক সালিশি বৈঠক অনুষ্টিত হয়। সালিশে চুরির দায়ে দোষী ব্যক্তি ও অভিভাবকদের উপস্থিতিতে তাদের কথাবাত্রা এবং সালিশে উপস্থিতি সবার কথা শুনে এক রায় ঘোষনা করা হয়। রায় ঘোষনা করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান ।

রায় হলোঃ তিনজনের নগদ ১৫,০০০(পনের হাজার) টাকা জরিমানা করা হয়। এলাকার শাহারিয়াকে ৫০০০(পাচ হাজার) টাকা, বোয়ালমারী আদনানকে ৫০০০(পাচ হাজার)টাকা এবং বাবুখালী নাসিমকে ৫০০০(পাচ হাজার)টাকা করা হয় এবং আরও সিদ্বান্ত হয় আদনান ও নাসিম কামারখালীতে থাকতে পারবে না অন্যত্র চলে যেতে হবে আর শাহারিয়াকে তার পিতার শাসন করতে হবে এবং আগামী ৩দিনের মধ্যে জরিমানা’ র টাকা স্কুলের প্রধান শিক্ষকের নিকট জমা দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী, বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার, কামারখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহবুব, যুবলীগের মাহবুব আহসান টিটো, ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্কুলের সভাপতি রিক্তা পারভীন , বিদ্যুৎসাহী সদস্য সামসুল আলম, অভিভাবক সদস্য আকরাম হোসেন , নাসিমা চৌধুরী, সম্মনিত ব্যক্তি ইলিয়াস মিয়া, ইউ.পি. মহিলা সদস্য আসমা বেগম , স্কুলের শিক্ষক ইয়াসমিন নাহার, স্বপন কমার মিত্র সহ আরো অনেকে। পরিশেষে প্রধান শিক্ষক শারমীম আখতার বলেন আমার স্কুলে এরপর কিছু চুরি হলে এদের তিনজনকে বুঝে দিতে হবে তা না হলে আইনের আওতায় আনা হবে এই কথা বলেন।