স্বাবলম্বী হওয়ার আশায় ফুলেরশ্বরী নদীতে বাধ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ

মধুখালী প্রতিনিধি ঃ
যুব সমাজকে স্বাবলম্বী করার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ফুলেরশ্বরী নদীতে মাছ চাষ করছেন ডুমাইন ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য আতিয়ার রহমান সহ আরো অনেক যুব সমাজ। সংবাদ শুনে সরেজমিনে দিয়ে জানা যায় ডুমাইন ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য আতিয়ার রহমান ইউনিয়নের কয়েকজন বেকার যুব সমাজের লোকজন নিয়ে ডুমাইন ফুলেরশ্বরী নদীতে বিভিন্ন প্রজাতির মাছ চাষের ঘের করেছেন প্রায় ১ কিলোমিটার নদীর এরিয়া ধরে। এ ব্যাপারে আতিয়ার রহমান এর সাথে ফোন আলাপ করলে তিনি বলেন অনেক লাভের আশায় বেকার যুব সমাজ নিয়ে স্বাবলম্বী হওয়ার আশায় এই নদীতে বাধ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেছিলাম তবে এবার লাভের মুখ দেখা হবে না । লোকসান গুনতে হবে। তিনি আরও বলেন সরকার যদি নদী খনন করে নদীর ধারে নলকুপের ব্যবস্থা করে তাহলে কৃষকের কৃষিকাজ ও মাছ চাষের কোন সমস্যা হবে না ।
সবাই লাভবান হবেন বলে তিনি মনে করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানায়, মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ফুলেরশ্বরী নদীতে এই মাছের ঘের তৈরি করেছেন ওই ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য আতিয়ার রহমান সহ কয়েকজন বেকার যুবক। তারা বলেন এই নদীর পানি নিয়ে কৃষকরা কৃষিকাজে সেচের কাজ চালাই । ফলে নদীর পানি শুকাইয়া যাচ্ছে । তাই সরকার যদি এই নদী ৩-৫ ফিট গভীর করে খনন করে তাহলে মাছ চাষ ও কৃষিকাজের কোন সমস্যা হবে না । সবাই লাভবান হবেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন বলেন এটা কোনো অবৈধ নয়। জেলেদের কোন সমস্যা হয় না কারন নদী অনেক বড়। তাছাড়া ইউনিয়নে যে সকল জেলে আছে তাদের মাছ ধরার ব্যাপারে কোন সমস্যা হয় না। তাই বাড়তি আবাদী চাষে মাছ চাষ করতে গেলে নদী খনন প্রয়োজন বলে মনে করি। পাশাপাশি সরকারের বিষয়টি দেখার জন্য অত্র ইউনিয়নের কৃষকরা ও মাছ চাষীরা সরকারের প্রতি জোরালো দাবী জানান।