১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চান ইরানী রহমান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত বর্ষিয়ান নেতা ও চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান সাজ্জাদ এর মৃতে্যুর পর আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তার স্ত্রী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান । স্বামীর মৃতে্যুর পর জনগণের ভালোবাসায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। বিগত দিনে স্বামীর সাথে থেকে সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়ন করার এবং আগামীতে স্বামীর ওয়াদায় ইউনিয়নের উন্নয়নের জন্য সাধারণ মানুষ ও ভোটাররা যোগ্য ব্যক্তি হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সাধারণ ভোটাররা জানান, তাদের সব বিপদে-আপদে এগিয়ে আসতেন চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এবং তার স্ত্রী হাসনা হেনা ইরানী রহমান ।

তাই এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী উপ-নির্বাচনে তাকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যান প্রার্থী হাসনা হেনা ইরানী রহমান বলেন আমার স্বামী চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়নের বর্তমান সরকারের সহযোগিতায় এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করতে চেয়েছিলেন কিন্ত ভাগ্যে কি নির্মম পরিহাস তাকে উন্নয়ন থেকে চলে যেতে হলো পরপারের ঢাকে । বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে সফল করতে স্বামীর পদে আমিও আমার স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য ইউনিয়নের জনগণের ভালোবাসায় ও বিপুল পরিমান ভোট পেয়ে চেয়ারম্যান হতে চাই। আপনারা সবাই আমার স্বামীর কথা চিন্তা করে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাতে আমি আপনাদের সুখে দুঃখের মাঝে থাকতে পারি এবং আপদে-বিপদে আপনাদের সবার সাহায্যে ও সহযোগীতা করতে পারি এই দোয়া ও আপনাদের সকলের নিকট ভোট কামনা করি যাতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের ও জনগনের উন্নয়ন করতে পারি।