১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

হাজার হাজার মানুষের অংশ গ্রহণে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর জানাজা নামাজ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর দাফন পারিবারিক গোরস্থান পশ্চিম আড়পাড়া জাবালে নুর জাম মসজিদের পাশে সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় আড়পাড়া উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে তাঁর জানাজা নামাজ অনুিষ্ঠত হয়। সেখানে তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ও জেলা পরিষদের পক্ষ থেকে জেলা সদস্য আকরামুল করিম ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন। এর আগে সেখানে সংক্ষিপ্ত কথাবাত্রা বলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন। জানাযায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, জাকির হোসেন মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, সাবেক চেয়ারম্যান, ইসহাক আলী মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া সহ জেলা, উপজেলা , ইউনিয়ন পরিষদ বর্গ এবং উপজেলা সহ ইউনিয়নের নেতাকর্মী এবং জনসাধারন ।

পারিবারিক সূত্রে জানা যায় জনগনের দোয়া ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে শপথ গ্রহন করে কিডনিজনিত অসুস্থতার কারণে সাদিকুর রহমান সাজ্জাদ চিকিৎসার জন্য দিল্লী ফকিরাবাদ কিডনী হাসপাতালে যান সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রবিবার ১৩-১১-২০২২ ইং তারিখে সকাল ৯.৩০ মিনিটের সময় দিল্লী ফকিরাবাদ কিডনী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাদিকুর রহমান সাজ্জাদ ১৯৭৫ সালে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মা, স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে দুই ভাই, ১বোন, সহ অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান । তার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। জানাযা শেষে দল মত নির্বিশেষে জনতার ঢল নেমে আসে। জানাযা নামাজ ও দোয়া করেন পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার।