১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

হাতে-চালিত হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী জাহাঙ্গীরের মুখে হাসি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের প্রতিবন্ধী জাহাঙ্গীর মোল্যা হাতে চালিত হুইল চেয়ার পেয়ে মুখে হাসির ঝিলিক। অসহায় পিতা-মাতার আর্থিক সংকটের কারণে এতোদিন প্রাণের ধন ছেলের হুইল চেয়ারের আবদার রক্ষা করতে পারেনি। অবশেষে সুহৃদয়বানদের সহযোগিতায় সমাজসেবা অফিস থেকে হাতে চালিত হুইল চেয়ার পেলে অসহায় জাহাঙ্গীর ও তার পিতা-মাতার মুখে স্বস্তির হাসি দেখা দিয়েছে। জানা গেছে, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গাজীখালী গ্রামের ফজলু মোল্যার বড় ছেলে জাহাঙ্গীর মোল্যা। তিনি পেশায় হাতে কাটা কাঠের ডিজাইন মিস্ত্রী। আরও জানা যায় বর্তমান তিনি হাতে কাঠের ডিজাইন এর কাজ করতেন। তাছাড়া দুরে চলাফেরা না করার কারনে দুরের কাজে যাইতে পারতেন না। এখন তার সাথে কথা বললে তিনি বলেন আমি এই হাতে চালিত হুইল চেয়ার পেয়ে আমি খুশি এবং অনেক দুরে কাজে যাইতে পারবো। পাশাপাশি আমি সবার জন্য দোয়া করি।

আরও দোয়া করি যারা আমাকে এই হাতে চালিত হুইল চেয়ার পাওয়ার পিছনে সহযোগীতা করেছেন তাদেরকে। জানতে পারলাম অভাব-অনটনের সংসারে তাঁকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না পরিবারটির । তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে মধুখালী সমাজসেবা অফিসের মাধ্যমে এই হুইল চেয়ার প্রদানে সহযোগিতা করেছেন ওই অসহায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন । তিনি এই হাতে চালিত হুইল চেয়ার পেয়ে পুরো পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠেছে । তাছাড়া এখন তিনি দূর-দূরান্ত যেয়ে কাজ করতে পারবে এবং পরিবারের হাল ধরতে পারবে বলে জানা যায়।