১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

১৫ই আগষ্ট পালন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের আলোচনা সভা

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র সভাপতিত্বে আলোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
আসছে রবিবার ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদাত বার্ষিকী পালন উপলক্ষে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র সভাপতিত্বে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় পিয়াজ বাজার সুমনা এন্টারপ্রাইজ-এ বৃহস্পতিবার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী

১৫ই আগষ্ট পালন সম্পর্কে আলোচনা করেন আজাদ, ইলিয়াস, দেব দুলাল, সিরাজ, শান্তু সহ আরো অনেকে। সকল নেতাকর্মীর আলোচনা শেষে সিদ্বান্ত হয় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে “পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে মাল্যদান, কালোব্যাচ ধারন, বঙ্গবন্ধুর ভাষন মাইকে প্রচার, জীবনী আলোচনা এবং আসর নামাজ বাদ বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদের আত্মার প্রতি মসজিদে , মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ১৫ই আগষ্ট পালন শেষ করা হবে”। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম,এ মান্নান (মন্নু), মাহাবুব, ইউনুচ ইকবাল, ফারুক সহ আরো অনেকে। আলোচনা সভা পরিচালনা করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট)।