১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

১৫ই আগষ্ট পালন উপলক্ষে কামারখালীতে আলোচনা সভা

১৫ই আগষ্ট পালন উপলক্ষে কামারখালীতে আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে কামারখালী বাজার বিশ্বাস ট্রেডার্স- প্রোঃ বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস এর ঘরে মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ খুরশিদ আলম ভ‚ইয়া’র সভাপতিত্বে আড়পাড়া- কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নিয়ে মঙ্গলবার (১০-০৮-২০২১) ইং সকালে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সিদ্বান্ত হয় সরকারী নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অল্প পরিসরে মাইকে বঙ্গবন্ধুর ভাষন ও দোয়া-দুরুদ এবং মসজিদ -মন্দিরে মিলাদ মাহফিল এর মাধ্যমে ১৫ই আগষ্ট পালন করা হবে।