২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আড়পাড়া ইউনিয়নে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

কামারখালী প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে শনিবার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় আড়পাড়া- কামারখালী বাসস্টান্ডে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন সেদিন শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয়টি গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তাঁর শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ওই হামলায় সেদিন ২২ জন নেতা কর্মী নিহত হয়। তাদের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকে বঙ্গবন্ধু এভিনিউতে। নিহতদের স্মরনে দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের আত্নার শান্তি কামনা করা হয়। বক্তরা আরো বলেন শেখ হাসিনাকে হত্যার জন্য প্রায় ১৯ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সন্ত্রাসীরা। খালেদা সরকারের আমলে এ বর্বর হামলা চালানো হয় বলেও তারা মন্তব্য করেন। সেদিন ওই নিহত ২২ জন এর মধ্যে নিহত হয় প্রায়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি ও তৎকালীন বাংলাদেশ আওয়ামীলীগ মহিলালীগের সভানেত্রী আইভি রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ বদরুজ্জামান (বাবু), আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু),ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল) সহ আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ। সবশেষে অনুষ্টানের সভাপতি সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলার আহবান ও সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষ করেন।