৫০ বছর পূর্তিতে কামারখালী ব্র্যাকের অফিসে ব্যাপক কর্মসূচি পালন

মধুখালী প্রতিনিধিঃ
বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ব্র্যাক ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এই অগ্রগতির সঙ্গে সব সময় থেকেছে ব্র্যাক। দেশের সীমা ছাড়িয়ে এখন বিশ্বের নানা প্রান্তে এই সংগঠনের কাজ ছড়িয়ে গেছে। ব্র্যাক ভবিষ্যতেও স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য অবিচল থাকবে। উন্নয়ন সংস্থা ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন প্রতিষ্ঠানটির কর্মজীবি প্রধান প্রতিনিধিরা। সারাদেশের ন্যায় সোমবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ব্র্যাক অফিসে এ মতবিনিময় হয়। মতবিনিময় সভার শুরুতে মহিলাদের জীবনে এগিয়ে যাওয়ার গল্পসংবলিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এমন অসংখ্য মানুষের দিনবদলের সহযাত্রী ব্র্যাক এ বছর ৫০–এ পা দিয়েছে। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা শাল্লায় ফিরে আসা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ব্র্যাক প্রতিষ্ঠা করেন ফজলে হাসান আবেদ। তার স্বপ্ন এবং দর্শনের পথ ধরে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। নানামুখী কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১০টি দেশের মানুষের উন্নুয়নে কাজ করছে এই সংস্থা। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের এক বছর পরই ব্র্যাকের জন্ম। জন্মলগ্নে বাংলাদেশ বিশ্বের অনেকের চোখে ছিল উন্নয়নের এক কঠিন পরীক্ষা। কিন্তু বাংলাদেশ আজ ৫০ বছর পরে বিশ্বের এক বিস্ময় হয়ে উঠেছে। বাংলাদেশের অভ্যুদয় না হলে যেমন ব্র্যাকের জন্ম হতো না, তেমনি বাংলাদেশের সমস্যা সমাধানে ব্র্যাক কাজ না করলে এর বিকাশ ও বাংলাদেশের উন্নয়ন হয়তো আরও অসম হতো।
এ বিশাল কর্মযজ্ঞ সম্ভব হতো না, যদি সরকার আমাদের সহায়তা না করত। আসিফ সালেহ বলেন, ব্র্যাক বলেছে ত্রাণ নয়, চাই স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়ন। সমতাপূর্ণ বিশ্বের জন্য স্বনির্ভরতা অর্জন ও সামাজিক উন্নয়নে ব্র্যাক তার লক্ষ্যে অবিচল থাকবে। ব্র্যাকের ব্যবস্থাপনার পরিচালক (এন্টারপ্রাইজ) তামারা হাসান আবেদ, প্রতিটি মানুষের আছে অমিত সম্ভাবনা। এর বিকাশে চাই সুযোগ সৃষ্টি। ব্র্যাক সব সময় সেই সুযোগ সৃষ্টি করতে সচেষ্ট থেকেছে। তিনটি ক্ষেত্রে ব্র্যাক তাদের কর্মকান্ডের বিস্তার ঘটিয়েছে বলে জানান তামারা আবেদ। প্রথমটি হলো, গ্রামীণ মানুষের উৎপাদিত পণ্য বৃহৎ বাজারে অনুপ্রবেশ। দ্বিতীয়ত, সীমিত সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং তৃতীয়ত, নতুন উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা তৈরি। তামারা আবেদ জানান, এখন ২৫ হাজার খামারি ব্র্যাক ডেইরির সঙ্গে আছেন। ১১ লাখ কৃষক আছেন। সেই সঙ্গে আছেন ৬৫ হাজার কারুশিল্পী । তিনি বলেন, আমাদের বাণিজ্যিক কর্মকান্ডের মূল লক্ষ্য মুনাফা নয়, দরিদ্র মানুষের ক্ষমতায়ন। বাংলাদেশের শৈল্পিক সমৃদ্ধির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে আড়ং। ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালক শামেরান আবেদ তুলে ধরেন বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যাকের কর্মকান্ডের চিত্র প্রজক্টেরের মাধ্যমে কামারখালী অফিসে, অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের সমিতির সদস্যদের দেখানো হয়। পরিশেষে বিভিন্ন সমিতির ৫০ সদস্যদের মাঝে একটা আম্ররুপালী আমের চারা এবং একটি মেহগনির চারা বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।