নদী ভাঙ্গনে বীরশ্রেষ্ট সড়ক বিলীন হওয়ার সম্মুখীন পরিদর্শনে উপজেলা প্রশাসন ও নেতৃবৃন্দ

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই ও মধুমতির নদীর পানি প্রবল বৃদ্ধি হওয়ায় এবং প্রবল স্রোতের কারনে কামারখালী রাজধরপুর গোলাম আলীর বাড়ির পাশে স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনে বিশাল আকারে ভাঙ্গন শুরু হয়েছে। যে কোন মুহুর্তে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ যাদুঘর সড়ক ভেঙ্গে অনেক গ্রাম বন্যায় প্লাবিত হয়ে বাড়ীঘর তলিয়ে যাবে এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষতি ও মানুষের চলাচলের চরম দূর্ভোগ হবে। তাছাড়া যে ভাবে নদীর স্রোতে ফাটল শুরু করেছে তাতে এই জনবহুল রাস্তায় ভারী যানবাহন চলার সময় যে কোন মুহুর্তে রাস্তা ধসে নদীতে পড়ে গিয়ে যানবাহন সহ মানুষের প্রান হানী ঘটবে।

এ ব্যপারে কামারখালী কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) সংবাদ পেয়ে তাৎক্ষনিক নদীর ভাঙ্গা দেখেন। এলাকাবাসীর সীমাহীন দুঃখের কথা চিন্তা করে চেয়ারম্যান, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। সংবাদ পেয়ে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), পৌর মেয়র মোঃ মোরশেদ রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার,

যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আলিউজ্জামান খোকন, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায় দেবু, বাংলাদেশ ওর্য়াকার্স পাটির কেন্দ্রীয় পলিট বুরোর সদস্য কমরেড মনোজ সাহা সহ উপজেলা , পৌর সভা এবং স্থানীয় নেতৃবৃন্দ নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এ ছাড়া সালামতপুর নদীর কুল দিয়ে যাদুঘরে যাওয়ার রাস্তা মধুমতি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। পরিশেষে ইউনিয়ন বাসীর দুর্দশা এবং বীরশ্রেষ্ঠ সড়ক বিলীন হওয়ার কথা চিন্তা করে তাৎক্ষনিক ব্যবস্থা করবেন বলে কর্তৃপক্ষ, চেয়ারম্যান ও জনগনের সামনে আশ্বাস দেন।
