১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার মধুখালী উপজেলা মালটিপারপাস হলরুমে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক মধুখালী উপজেলার অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরন করেন। ত্রান বিতরন অনুষ্টানে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাধা রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,

ঢাকা উত্তর সিটি কর্পোারেশনের কাউন্সিলর শাহীনা আক্তার সাথী, ফরিদপুর জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা , গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া। এ ছাড়া আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাদেকুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, পৌর কাউন্সিলর নাজমা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে ৫০০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরন কালীন সময়ে  বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন সরকার যাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন দিবে তার নির্বাচন করতে হবে। পরিশেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জীবনে দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান শেষ করেন।