১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

মধুখালীতে টিকাদান কেন্দ্র পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার  ইউনিয়নে ৩টি করে টিকা কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন মধুখালী  উপজেলা নির্বাহী  অফিসার  মোঃ আশিকুর রহমান  চৌধুরী  ও উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ আঃ সালাম মিয়া।  

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। মধুখালী উপজেলা  নির্বাহী অফিসার  ও  উপজেলা  স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ আঃ সালাম  মিয়া  সকাল ১১টার দিকে মধুখালী উপজেলার  আড়পাড়া, বাগাট ইউনিয়ন  সহ   বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্র( আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাগাট ইউনিয়ন পরিষদ ভবন ) পরিদর্শন করেন।  এ সময় সঙ্গে ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা,বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, গ্রাম পুলিশ বৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে করোনা থেকে সুরক্ষায় এ টিকা দেওয়া হচ্ছে।