মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

মধুখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ১২ সেপ্টেম্বর, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে, মধুখালী উপজেলা শাখায় আকরাম হোসেন খানকে আহবায়ক ও জহুরুল ইসলাম লিটনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া শাকিল আসরাফ জনিকে আজ আহবায়ক ও ইমাম হোসেনকে সদস্য সচিব করে পৌর কমিটি ঘোষনা করা হয়।
এই আনন্দে সোমবার ৪ ঘটিকার সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আহবায়ক কমিটি। কমিটির সকল সদস্যকে ফুলের মালা পড়িয়ে দেয়, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আলিম মানিক।
মিছিল শেষে মধুখালি প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আকরাম হোসেন খান, জহুরুল ইসলামলিটন,শাকিল,আশরাফ,জনি,ইমামহোসেন
বিকাল ৫ টার সময় মধুখালী রেলগেটে যুবদলের অফিস কক্ষে অপর এক অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত বি,এন,পির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বি,এন পির সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আলিম মানিক। মধুখালী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ইকবাল হোসেন ইকবাল সহ আরও অনেকে।