ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মুখ

মধুখালী প্রতিনিধি ঃ
আসছে আগামী ২০২২ইং সনে আসন্ন ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে যারা বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক পাওয়ার আশায় প্রচার – প্রচারনা করে যাচ্ছেন । তার মধ্যে নির্বাচনে পুরাতন হলেও দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করার নতুন মুখ বাংলাদেশ আওয়ামীলীগের ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান মোল্যা। তিনি নৌকা প্রতিক পাওয়ার আশায় এবং নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার আশা ব্যক্ত করেন এবং সকলের সাথে কুশল বিনিময় করছেন। তারই ধারাবাহিকতায় তিনি ডুমাইন ইউনিয়ন বাসীর নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন আমি চেয়ারম্যান হলে ইউনিয়নবাসীকে নিয়ে ডুমাইন ইউনিয়নকে একটি শান্তির ইউনিয়ন গড়ে তুলবো। তিনি আরও বলেন আমার কোন লোভ নাই। আমি পাবার আশায় না ইউনিয়নবাসীকে দেওয়ার আশায় নির্বাচন করবো ও বিজয়ী হবো। আর আমি আপনাদের ভোটে জয়ী হয়ে আমি এই ইউনিয়নকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, টোপবাজমুক্ত, দখলমুক্ত একটি শান্তির ইউনিয়ন গড়ে তুলবো । সবার নিকট এই আশা ব্যক্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন করবেন। আগামী পর্বে তার জীবনের বিস্তারিত বিবরন আসছে চোখ রাখুন ।