মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের প্রতিবন্ধী ভাতা রবিবার (০৭-১১-২০২১)ইং কামারখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী ৪২১ জনের গত ২০২০ইং সনের ১লা জুলাই থেকে সেপ্টেম্বর-২০২০ইং সনের বকেয়া ভাতা ৯,৪৭,২৫০ (নয় লক্ষ সাতচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ ) টাকা বিতরন শুরু করা হয়েছে। বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ,
কামারখালী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক প্রতাপ কুমার দত্ত,কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন, কামারখালী সোনালী ব্যাংক অফিসার, কর্মচারী, সাংবাদিক, উপজেলা অফিসের সিএ শাহ মোঃ রফিকুল ইসলাম জনি সহ সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী,কর্মচারী, গ্রামপুলিশ, ইউ.পি. সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়াও ভাতাভোগীদের বিকাশ নাম্বার যাচাই বাচাই করা হয় ও একই দিনে বাগাট ইউনিয়নে গত ২০২০ইং সনের ১লা জুলাই থেকে সেপ্টেম্বর-২০২০ইং সনের বকেয়া বয়স্ক ভাতা ৭০৪ জনের ১০,৫৬,০০০(দশ লক্ষ ছাপান্ন হাজার) টাকা বিতরন শুরু করা হয়েছে।