১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়বেটিস দিবস উপলক্ষে র‌্যালী শেষে রবিবার সকাল ১১ টায় মধুখালী মধুবন ডায়বেটিক সমিতির তৃতীয় তলায় আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরিতে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী ডায়াবেটিক সমিতির সিনিয়র সদস্য হাজী আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে ও ডাঃ সুলতান আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী ডায়বেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্যা, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সঞ্জীব রায়, আব্দুর রাজ্জাক, কাজী হাচান প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দরা মধুখালী ডায়াবেটিক সমিতির স্মরণিকা উন্মোচন ও ডায়াবেটিস হওয়া এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।