২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কোড়কদী

মধুখালীতে কালী মায়ের পূজা ও কবি গান অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কলাইকান্দাা গ্রামে কলাইকান্দাা সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গনে কলাইকান্দা সার্বজনীন পূজা উৎযাপন কমিটির আয়োজনে কালী মায়ের পূজা উপলক্ষে স্বর্গীয় বাবু নিত্যগোপাল বিশ্বাসের বাড়ীতে কবি গান মঙ্গলবার রাতে কালীপূজা শেষ করে বুধবার অনুষ্ঠিত হয়েছে। কলাইকান্দা সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাবু নির্মল বিশ্বাসের সভাপতিত্বে ও বাবু মুকুল চন্দ্র বিশ্বাসের সার্বিক পরিচালনায় অনুষ্টান পরিচালিত হয়। কালী মায়ের পূজা উপলক্ষে অনুষ্ঠানে কবি গান পরিবেশন করেন কবি তিমির সরকার ও মানস সরকার চিতলমারী খুলনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগনেতা মোঃ আনিচুর রহমান, কোড়কদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত, কোড়কদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান খাঁন, সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি মোল্যা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে আগত নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ এস. আই. পুলিশফোর্স এবং গ্রাম পুলিশ বৃন্দ প্রমুখ।