১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মধুখালী প্রতিনিধিঃ
প্রবীণ ও নবীনের সমন্বয়ে ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) মধুখালী প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো: রেজাউল হক বকুর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে আগামী দুই বছরের জন্য (২০২১-২০২২) মেয়াদে মধুখালী প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন উপদেষ্টামন্ডলী, ১১ জন সম্পাদকমন্ডলী এবং ৪ কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।

সভাপতি মো: রেজাউল হক বকু (দৈনিক কালের বাণী) এবং সাধারণ সম্পাদক কাজল বসু (দৈনিক ভোরের রানার) সহ ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহসভাপতি এ্যাড. আলীউজ্জামান খোকন, (নাগরিক দাবি), আব্দুর রাজ্জাক (সিএনএস২৪.কম), যুগ্ম সম্পাদক শাহজাহান হেলাল (দৈনিক মানব কন্ঠ), মতিয়ার রহমান মিঞা (দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাচান পলাশ (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী (দৈনিক নয়া শতাব্দী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্কাস খান (মধুখালী সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর চক্রবর্তী (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মো. মফিজুর রহমান মুবিন (চ্যানেল এস )। কার্যনির্বাহী সদস্যরা হলেন- এসএম আবুল বাসার (দৈনিক ভোরের ডাক), সপ্না আফরিন (একুশের কন্ঠ), মো: ইব্রাহিম মাসলতি (অনলাইন), মো: আনোয়ারুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত)।