২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে খামারীদের মধ্যে উপকরণ বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় মধুখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এন এ টি পি ফেজ-২ এর আওতায় সি আই জি খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গাভী পালন, মোটাতাজা করন ও ছাগল পালনকারী মোট ৩৩ জন খামারীর মাঝে খাদ্য, ওষুধ, খাতা, চৌকি ও নগদ অর্থ বিতরন করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপকরণ বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ্ মো: আহ্সান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডা, মো. আসজাদ ও উপজেলা প্রালিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস।